হারারে, ২২ জুলাই (হি.স.): বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ভারত জিম্বাবুয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দলটির অধিনায়কত্ব করছেন পাকিস্তান বংশোদ্ভূত সিকান্দার রাজা। উল্লেখ্য, সাম্প্রতিক টি-টোয়েন্টি হোম সিরিজে বাংলাদেশকে ২-১ এ পরাজিত করেছিল জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচই বৃহস্পতিবার, শনিবার ও রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, তানাকা চিভাঙ্গা, বেন কুরান, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান, মিল্টন, শুয়ামবানি।

