বাড়িখেলাহেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, সিরিজ নিউ জিল্যান্ডের

হেটমায়ারে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, সিরিজ নিউ জিল্যান্ডের

ব্রিজটাউন, ২২ জুলাই (হি.স.): প্রভিডেন্সে সিরিজে প্রথম ম্যাচ জিতে ভালো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর টানা তিন ম্যাচ জিতে সিরিজই নিজেদের করে নেয় নিউ জিল্যান্ড। পাঁচ ম্যাচের এ সিরিজে এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ব্রিজটাউনে আজ পঞ্চম ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৫ বল হাতে রেখে নিউ জিল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে শাই হোপের দল। এর ফলে ৩-২এ সিরিজ জিতল নিউ জিল্যান্ড।

টসে হেরে আগে ব্যাট করা নিউ জিল্যান্ড তিন ফিফটিতে ৯ উইকেটে ২৬৮ রান তোলে। টম ল্যাথাম করেন ৬৯, নিক কেলির ব্যাট থেকে এসেছে ৬৪। ৫৬ রান করেন উইল ইয়াং। আলজারি ও ভিতেল ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৪৭.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৬৯ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেটমায়ার অপরাজিত ৬৯, রাদারফোর্ড ৬১, হোপ ৩৯ রান করেন। ডাফি ও লেনক্স ৩টি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য