আহমেদাবাদ, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সপরিবারে আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন| ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের পূজার্চনাও করেন তিনি। এদিন অমিত শাহ ভগবানের কাছে দেশ ও রাজ্যের সুখ-সমৃদ্ধি প্রার্থনা করেন, কল্যাণ কামনা করেন।
এই পবিত্র উৎসব উপলক্ষে এদিন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভিও উপস্থিত ছিলেন। এছাড়াও, জগন্নাথ মন্দিরের মহন্ত দিলীপদাসজি, অন্যান্য সাধু-সন্ত ও মহন্তদের পাশাপাশি বিপুল সংখ্যক ভক্তও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আহমেদাবাদের এই রথযাত্রার এবছর ১৪৯তম বর্ষ| এটি শুধুমাত্র আহমেদাবাদেরই নয়, সমগ্র গুজরাটের আস্থা, বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক ঐতিহ্যবাহী প্রতীক হিসেবে বিবেচিত হয়।

