নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): জাঞ্জিবারের রাষ্ট্রপতি ড. হুসেন আলি মউইনি সস্ত্রীক ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত ভারত সফর করবেন। উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনের আমন্ত্রণে তাঁর এই ভারত সফর| এই সফরে তাঁর স্ত্রী মরিয়ম মউইনি ছাড়াও থাকবেন সেদেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন আফিকারিকদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ড. হুসেন আলি মউইনি শুক্রবার সকালে চেন্নাই পৌঁছবেন| তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের ৬৩-তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শনিবার রাতে চেন্নাই থেকে দিল্লিতে পৌঁছাবেন রাষ্ট্রপতি মউইনি। রবিবার সকালে তিনি যথাক্রমে ভারতের বিদেশমন্ত্রী ড. এস. জয়শঙ্কর ও ভারতের উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করবেন| পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের সঙ্গে পর্যালোচনা করবেন জাঞ্জিবারের রাষ্ট্রপতি মউইনি| রবিবার রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদনও করবেন তিনি। সোমবার ভোরে তিনি ভারত সফর শেষ করে নিজের দেশের উদ্দেশে রওনা হবেন।

