বাড়িজাতীয়অমরনাথের উদ্দেশে রওনা পুণ্যার্থীদের ১৫-তম দলের, রয়েছেন ৫ হাজারের বেশি তীর্থযাত্রী

অমরনাথের উদ্দেশে রওনা পুণ্যার্থীদের ১৫-তম দলের, রয়েছেন ৫ হাজারের বেশি তীর্থযাত্রী

জম্মু, ১৬ জুলাই (হি.স.): বৃহস্পতিবার অমরনাথের দুটি বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছেন পুণ্যার্থীদের পঞ্চদশতম দল। এই দলে রয়েছেন ৫ হাজারের বেশি তীর্থযাত্রী| এদিন স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, তীর্থযাত্রীদের এই দলে আছেন মোট ৫ হাজার ২০১ জন| তার মধ্যে ৩ হাজার ৯৭০ জন পুরুষ, ১ হাজার ১২৪ জন মহিলা, ৯২ জন সাধু, ৯ জন সাধ্বী, ৫ জন শিশু এবং একজন রূপান্তরকামী মানুষ। কড়া নিরাপত্তার মধ্যে ২৫১টি গাড়িতে করে রওনা দেন তাঁরা। তার মধ্যে বালতালগামী ৭৪টি গাড়িতে রয়েছেন ১ হাজার ৭৪৫ জন তীর্থযাত্রী| আর পহেলগামগামী ১৭৭টি গাড়িতে আছেন ৩ হাজার ৪৫৬ জন পুণ্যার্থী| উভয় দলই এদিন ভোররাত ৩টেয় রওনা দেয়|

উল্লেখ্য, চলতি বছরে ২ জুলাই অমরনাথ গুহা অভিমুখে যাত্রা শুরু হয়| তারপর থেকে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৪ হাজার ৪৮৮ জন তীর্থযাত্রী জম্মু বেস ক্যাম্প থেকে কাশ্মীরের উদ্দেশে যাত্রা করেছেন। ৫৭ দিনের এই তীর্থযাত্রা ২৮ আগস্ট সম্পন্ন হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য