নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): বর্ষীয়ান বিজেপি নেতা ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে শুক্রবার দেখা করলেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। শুক্রবার নাইডু নিজেই এক্স মাধ্যমে জানান, “আমার পরামর্শদাতা এবং বিজেপির প্রবীণ নেতা, প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী, লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে নতুন দিল্লিতে তাঁর বাসভবনে দেখা হল। জনজীবনে আমার যাত্রায় আডবাণীজির এক শক্তিশালী প্রভাব রয়েছে এবং আমার ক্যারিয়ার গঠনে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।”
ভেঙ্কাইয়া আরও জানান, “আধুনিক ভারতের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রনায়ক, আডবাণীজির সঙ্গে দেখা করা সর্বদা একটি বিনয়ী অভিজ্ঞতা, কারণ সমসাময়িক ভারতের একজন অসাধারণ রত্ন এবং একজন জীবন্ত কিংবদন্তির উপস্থিতিতে নিজেকে খুঁজে পাওয়া যায় যিনি দেশের প্রতি নিষ্ঠা, অটল প্রতিশ্রুতি এবং তীব্র জাতীয়তাবাদের প্রতীক।”

