Monday, July 27, 2026
বাড়ি রাজ্য ওষুধের দোকানে আচমকাই ড্রাগ ইন্সপেক্টরের অভিযান

ওষুধের দোকানে আচমকাই ড্রাগ ইন্সপেক্টরের অভিযান

ওষুধের দোকানে আচমকাই ড্রাগ ইন্সপেক্টরের অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ জুন :  বৃহস্পতিবার দুপুরে আমবাসা মহকুমার বিভিন্ন ওষুধের দোকানে আচমকাই পরিদর্শনে যান ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায়। এদিন তিনি আমবাসার মোট চারটি ঔষধের দোকান পরিদর্শন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখেন।পরিদর্শনকালে তিনি ওষুধের গুণগত মান ঠিক রয়েছে কি না, দোকানের লাইসেন্সের বৈধতা রয়েছে কিনা, দোকানে নিয়ম অনুযায়ী নিবন্ধিত ফার্মাসিস্ট উপস্থিত রয়েছেন কি না এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করেন তারা।

এসময় চারু মেডিকেল হল-এ কোনো ফার্মাসিস্ট উপস্থিত না থাকায় বিষয়টি তাঁর নজরে আসে। সংশ্লিষ্ট দোকান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিয়ে বলেন, চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের ওষুধ ক্রয় বা সেবন করা উচিত নয়। নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরিষেবার মান বজায় রাখা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান