Wednesday, February 4, 2026

CATEGORY

প্রযুক্তি

পিক্সেল ফোনের ‘গুগল ফটোস’ অ্যাপে নয়া বাগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি। ক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো স্মার্টফোনে ‘ম্যাজিক ইরেজার’ ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়ছেন ব্যবহারকারীরা। ছবি থেকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু মুছতে গেলেই ক্র্যাশ করছে অ্যাপ। ক্রেতাদের এ দুটি স্মার্টফোনে আকৃষ্ট করে যে ফিচারগুলো, তার অন্যতম ‘ম্যাজিক ইরেজার’। কিন্তু গুগল ফটোস অ্যাপে ফিচারটি ব্যবহার করতে গিয়ে নতুন বাগ খুঁজে পেয়েছেন ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে বিস্তর অভিযোগ জানাচ্ছেন তারা। ভুক্তভোগীদের অভিযোগের তদন্ত করে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিশ বলছে, গুগল ফটোস অ্যাপের ‘ক্যাশ মেমোরি’ মুছে দিয়ে ফোন রিস্টার্ট করলেও এ সমস্যার সমাধান হচ্ছে না। ক্রেতাদের অভিযোগ আমলে নিয়ে নিজস্ব রেডিট অ্যাকাউন্টে গুগল বলেছে, “ধৈর্য্য ধরার জন্য এবং বাগ রিপোর্টের জন্য আপনাদের ধন্যবাদ। আজ থেকেই আমরা এর সমাধানের জন্য আপডেট উন্মুক্ত করছি। দয়া করে গুগল ফটোসের সর্বশেষ সংস্করণে আপডেট করুন।” গুগল ফটোস অ্যাপে ‘ম্যাজিক ইরেজার’ নিয়ে জটিলতার এমন অভিযোগ নতুন নয়। নভেম্বর মাসে গুগল ফটোসের জন্য আপডেট উন্মুক্ত করেছিল গুগল। ওই আপডেট ইনস্টল করার পর ‘ম্যাজিক ইরেজার’ ছিল না অ্যাপে। সেবারও বেশ দ্রুত গতিতেই আরেকটি আপডেট দিয়ে জটিলতার সমাধান করেছিল গুগল। ‘ম্যাজিক ইরেজার’-কে পিক্সেল লাইনআপের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হিসেবে উপস্থাপন করেছে গুগল। ফিচারটি ক্রেতাদের কাছেও ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ২০২১-কে চিপ সঙ্কটের বছর আখ্যা দেওয়া হলেও বছরের শেষ তিন মাসে সবচেয়ে বেশি পিক্সেল ডিভাইস বিক্রির রেকর্ডের 

পডকাস্ট বিতর্কের মুখে নতুন পরিকল্পনা ঘোষণা স্পটিফাইয়ের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি।  নিজ প্ল্যাটফর্মে থাকা যে পডকাস্টগুলোতে কোভিড মহামারী প্রসঙ্গে আলোচনা হয়েছে তাতে সতর্কতা বার্তা জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে শীর্ষস্থানীয়...

এবার কি তবে মাইক্রোসফটের পথেই হাঁটছে সনি?

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি।  এবার বুঝি মাইক্রোসফটের দেখানো পথেই হাঁটছে সনি। সম্প্রতি গেইম নির্মাতা ‘বাঞ্জি’ কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপানের শীর্ষ প্রযুক্তি...

শব্দের খেলা ‘ওয়ার্ডল’ কিনে নিয়েছে নিউ ইয়র্ক টাইমস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি।  দিন বদলের পালা চলছে বুঝি গেইমিং জগতে। একদিকে সনি, মাইক্রোসফটের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একে একে কিনে নিচ্ছে...

বোরিয়াল: নতুন ক্রোমকাস্ট মডেল আনছে গুগল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি।  গুগল সাধারণত ক্রোমকাস্টের নতুন মডেল ঘনঘন বাজারে আনে না। চাইলে এখনও বাজারে বছরখানেকের পুরোনো ১০৮০ পিক্সেলের মডেল পাওয়া...

অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ চ্যাটিং নিতে দেবে হোয়াটসঅ্যাপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি।  হোয়াটস অ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যেটি ‘সম্ভবত’ অ্যান্ড্রয়েড থেকে আইওএস-এ আপনার চ্যাটিং হিস্ট্রি মাইগ্রেট করতে...

‘স্মার্টফোন নিয়ে চীনের শীতকালীন অলিম্পিকে যাবেন না’

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি। আগামী মাসেই চীনে শুরু হচ্ছে শীতকালীন অলিম্পিক। এর আগে নিজের ব্যক্তিগত স্মার্টফোন বাদ দিয়ে ‘বার্নার ফোন’ নিয়ে যেতে...

ফের বিটকয়েনের দাম কমে ৩৫ হাজারের কাতারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি। বিটকয়েনের দোমে ফের পতন হয়েছে। একদিনের ব্যবধানে মূল্য শতকরা চার ভাগ কমে এটি ৩৫ হাজার ডলারের আশেপাশে ওঠানামা...

‘বৃহত্তম’ চিপ কারখানা ওহাইয়োতে বানাবে ইনটেল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি। ওহাইওতে বিশ্বের সম্ভাব্য বৃহত্তম চিপ উৎপাদন কমপ্লেক্স নির্মাণের জন্য ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইনটেল। স্মার্টফোন...

কনসোল যুদ্ধ: মাইক্রোসফটের তৎপরতায় বড় ধাক্কা সনির গায়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ জানুয়ারি।  সম্প্রতি শীর্ষস্থানীয় ভিডিও গেইম নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার ঘোষণা দিয়ে প্রযুক্তি শিল্পে আলোড়ন সৃষ্টি করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।...
- Advertisement -Newspaper WordPress Theme

বিভাগের তালিকা