Saturday, February 7, 2026
বাড়িবিশ্ব সংবাদগিটার, তবলা, স্পিকার পোড়াল তালেবান

গিটার, তবলা, স্পিকার পোড়াল তালেবান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১ জুলাই: আফগানিস্তানের হেরাত প্রদেশে জব্দ করা বেশ কিছু বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে তালেবান সরকার। সংগীতকে ‘অনৈতিক’ আখ্যা দিয়ে পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয় এ পদক্ষেপ নিয়েছে।পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের হেরাত বিভাগের প্রধান আজিজ আল রহমান আল মুহাজির বলেন, সংগীত প্রচারের মধ্য দিয়ে নৈতিক অবক্ষয় হয়। গানবাজনার কারণে তরুণেরা বিপথগামী হয়ে পড়েন।২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকে তালেবান কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের আইন ও বিধিনিষেধ জারি করে আসছে। প্রকাশ্যে গানবাজনার ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

গত শনিবার শত শত ডলার মূল্যের সংগীতের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। বেশির ভাগ বাদ্যযন্ত্রই শহরের বিয়ের হলগুলো থেকে জব্দ করা হয়েছে। এসব যন্ত্রের মধ্যে আছে—একটি গিটার, দুটি তারের বাদ্যযন্ত্র, একটি হারমোনিয়াম, একটি তবলা এবং একটি ড্রাম। এ ছাড়া কিছু অ্যামপ্লিফায়ার এবং স্পিকারও পোড়ানো হয়েছে।তালেবান সরকারের জারি করা বিধিনিষেধগুলোর কারণে নারীরা বেশি ভুক্তভোগী হচ্ছেন। তাঁদের হিজাব ছাড়া ঘরের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে।আফগানিস্তানে কিশোরী এবং নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। তাঁদের পার্ক, খেলার মাঠ এবং জিমে যাওয়াও নিষিদ্ধ।মেকওভারকে অত্যন্ত ব্যয়বহুল এবং অনৈসলামিক উল্লেখ করে গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে কয়েক হাজার বিউটি পারলার বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য