স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ আগস্ট : রাজ্যের চলছে স্বাস্থ্য বিপ্লব। আর এই স্বাস্থ্য বিপ্লবের সময় হাসপাতাল সিরিঞ্জ শূন্য। এই অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালের বিরুদ্ধে। হন্য হয়ে বাজারে সিরিঞ্জ খুজছেন রূপা মিয়া নামে এক ব্যক্তি। দক্ষিন চড়িলামের বাসিন্দা রূপা মিয়া জানান ওনার ছেলে ও মেয়েকে কুকুর কামড় দিয়েছে। তাই ছেলে মেয়েকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যান।
বিশ্রামগঞ্জ হাসপাতালে ওনার ছেলে মেয়েকে ইতিমধ্যে তিনটি ভ্যাক্সিন দেওয়া হয়েছে। কিন্তু ওনাকে ঔষধ দোকান থেকে সিরিঞ্জ ক্রয় করে এনে দিতে হয়েছে। সোমবার শেষ ভ্যাক্সিন দেওয়ার কথা ছিল। এইদিনও বিশ্রামগঞ্জ হাসপাতালে ভ্যাক্সিন দেওয়ার জন্য নেই সিরিঞ্জ। তাই তিনি এক এক করে ৫ টি ঔষধ দোকানে সিরিঞ্জ খুঁজেছেন। কিন্তু কোন দোকানে সিরিঞ্জ পান নি। এক ঘণ্টা ধরে হাসপাতালে বসে রয়েছেন। সিরিঞ্জের অভাবে তিনি ছেলে মেয়েকে ভ্যাক্সিন দিতে পারছেন না। ঔষধ দোকানরা জানিয়ে দেয় ঔষধ ক্রয় করলে সিরিঞ্জ দেওয়া হবে। তিনি বিপিএল ভুক্ত পরিবার। তিনি কি করে ছেলে মেয়েকে ভ্যাক্সিন দেবেন বুঝতে পারছেন না।

