স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : একটা শিশুর জন্মের পর তার নিরাপদ আশ্রয় মা-বাবা। যেখানে মা তার তিন বছরের কন্যার হাতে গরম লোহা দিয়ে ছ্যাকা দেয়, সেখানে ঐ শিশুর নিরাপত্তা কোথায়। আর সেই মাই বা কেমন মা। সেই মা কি আদৌ মা হওয়ার যোগ্য? নেক্কার জনক এই ঘটনাটি ঘটল কৈলাসহর থানার অন্তর্গত দেওরাছড়া এডিসি ভিলেজের ভূইয়াপাড়া ৪ নং ওয়ার্ডে। এলাকার বাসিন্দা সুবল ভুইয়া।
তার স্ত্রী শিল্পী ভূইয়া। অভিযোগ প্রতিদিন রাত্রি বেলা শিল্পী ভুইয়া আকণ্ঠ মদ্যপান করে মারধর করে সন্তান ও তার স্বামীর উপর। শিল্পী ভুইয়ার কর্মকাণ্ডে এক প্রকার অতিষ্ঠ এলাকার লোকজন। শুক্রবার রাতেও শিল্পী ভুইয়া আকণ্ঠ মদ্যপান করে লোহা গরম করে নিজের তিন বছরের শিশু কন্যার হাতে লাগিয়ে দেয়। এতে তার শিশু কন্যার হাত পুরে যায়। শিশু কন্যার চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশু কন্যাকে রক্ষা করে। এলাকাবাসিরা জানান ইতিপূর্বেও এমনটা করেছে শিল্পী ভুইয়া। শিল্পী ভুইয়াকে এলাকা ছাড়া করার দাবি জানান এলাকাবাসিরা। এইদিকে ঘটনার বিষয়ে শিল্পী ভুইয়াকে প্রশ্ন করা হলে সে জানায় তার তিন বছরের শিশু কন্যা চুরি করে।
তাই শিশু কন্যার হাত পুরে দিয়েছেন।অভিযুক্ত শিল্পী ভুইয়ার স্বামী সুবল ভুইয়াকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এলাকাবাসিদের কাছ থেকে তিনি ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। আর ওনার মেয়ে টাকা চুরি করে নি। ওনার মেয়ে ঘরে টাকা কুড়িয়ে পেয়েছিল। তিনি বাড়িতে আসার পর মেয়ে সেই টাকা ওনাকে দিয়েছে। তিনি আরও জানান শিল্পী ভুইয়া আগেই এই ধরনের ঘটনা করেছে। তাই তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে সমাজ কোন পথে যাচ্ছে। মানুষের মনুষ্যত্ব বোধ ক্রমশ কি তলানিতে গিয়ে ঠেকেছে। যেখানে একজন শিশু মায়ের কাছে নিরাপদ নয় তাইলে এই শিশুর নিরাপত্তা কোথায়।

