Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদুর্ঘটনাগস্ত অবস্থায় উদ্ধার চুরি যাওয়া লরি

দুর্ঘটনাগস্ত অবস্থায় উদ্ধার চুরি যাওয়া লরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : আমতলী বাইপাস থেকে চুরি যাওয়া লরি দুর্ঘটনাগস্ত অবস্থায় উদ্ধার হয় সিধাই মোহনপুর রাঙাছড়া এলাকা থেকে। গাড়ির মালিকের ভাইয়ের কাছ থেকে জানা যায়, শুক্রবার রাতে গাড়িতে আগরতলা বাইপাস এলাকার একটি বিওসি -র মধ্যে পার্কিং ছিল।

রাত তিনটার সময় গাড়ি চালক বিওসি-র মধ্যে এসে দেখেন গাড়ি নেই। সঙ্গে সঙ্গে বহু খোঁজাখুঁজির পর না পেয়ে আমতলী থানায় গিয়ে জিডি এন্ট্রি করেন। এরই মধ্যে শনিবার দুপুরে গাড়ির মালিক প্রদীপ দেবনাথের মোবাইলে ফোন আসে গাড়িটি রাঙাছড়া এলাকায় পড়ে আছে। সাথে সাথে প্রদীপ দেবনাথের ভাই রাঙা ছাড়া এলাকায় এসে দেখেন তাদের গাড়িটি পড়ে আছে রাস্তার পাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। খবর লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গাড়ির নম্বর এন এল ০১ কে ৩৫৯৫ ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য