স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন থেকে নিখোঁজ পঁয়তাল্লিশ বছরের এক গৃহবধুর পচাগলা মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। মৃত মহিলার নাম কনা দেবনাথ দাস। গৃহবধূ কনার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করেছিলেন। অবশেষে চৌদ্দদিন পর যাত্রাপুর থানাধীন কাশারী গভীর জঙ্গল থেকে অবশেষে মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ।
গত ২৮ শে জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিল। স্থানীয়দের ধারণা, হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে গত পৌর সভার নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। দুলন দাসের বাড়ি বিলোনিয়া রাম ঠাকুর পাড়ায়, অপরদিকে মোহাম্মদ মিয়ার বাড়ি রাজনগর মুসলিম পাড়ায়। এই মহিলার সাথে দুলনের আগে পরিচিত ছিল।
ফোনে কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারীর জঙ্গলে। সেখানেই মাংস কাটার ছুরি দিয়ে মোহাম্মদ মিয়া পিছন দিক থেকে গৃহবধূর কনার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করে। ফোন স্ট্রেচের মাধ্যমে গত সোমবার রাতেই গৃহবধূ কনার স্বামী রাজু সহ দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর রাতেই অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা সনাক্ত করন করে। পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ সনাক্তকরণের জন্য। মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কনার মৃতদেহ উদ্ধার করে, খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে।

