Monday, August 24, 2026
বাড়ি রাজ্য গ্রামের রাস্তা নেই, ভাল্লুকে কামড়ের ১১ ঘন্টা পর আহত ব্যক্তিকে পৌঁছানো হলো হাসপাতালে

গ্রামের রাস্তা নেই, ভাল্লুকে কামড়ের ১১ ঘন্টা পর আহত ব্যক্তিকে পৌঁছানো হলো হাসপাতালে

গ্রামের রাস্তা নেই, ভাল্লুকে কামড়ের ১১ ঘন্টা পর আহত ব্যক্তিকে পৌঁছানো হলো হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট : ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারোমুড়া এডিসি ভিলেজের বিলাই কাং-এর কলোই বস্তি এলাকায় ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। জানা যায়, সোমবার সকাল প্রায় এগারোটার নাগাদ স্থানীয় যুবক অলিন্দ্র কলোই কলার থুর পারার সময় একটি বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে। মুহূর্তের মধ্যে সারা শরীরে গভীর আঁচড় ও কামড়ে ক্ষতবিক্ষত করে।

অলিন্দ্রের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে ভাল্লুকের কবল থেকে উদ্ধার করে স্থানীয়রা। তারপর দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক ও যানবাহনের কোনো সুবিধা না থাকায় আহতকে ঘটনাস্থল থেকে আনতে প্রচুর সময় লেগে যায়। অলিন্দ্রের বাবা জানান, যোগাযোগের অভাবে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে পায়ে হেঁটে ও স্থানীয়ভাবে বহন করে তাকে জাতীয় সড়কের কাছাকাছি আনা হয়। সেখান থেকে গাড়িতে করে রাত সাড়ে নয়টার দিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।স্থানীয়রা অভিযোগ তুলেছেন, দুর্গম জনপদে পর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও জরুরি চিকিৎসা সুবিধার অভাবের কারণে এই ধরনের দুর্ঘটনার পর উদ্ধারকাজ অত্যন্ত বিলম্বিত হয়। যা আহতদের জীবনের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha