Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসমাজের সব শ্রেণীর মানুষের উন্নয়নে সরকার আন্তরিক : টিংকু রায়

সমাজের সব শ্রেণীর মানুষের উন্নয়নে সরকার আন্তরিক : টিংকু রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রাল জোনের অষ্টাদশ তম দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, এ.টি.বি.সি -র সভাপতি ব্রজহরি দেবনাথ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়।

 এদিন সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যের দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যার কথা দাবি সনদের মধ্য দিয়ে মন্ত্রীদের মারফত সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। শিক্ষা, কর্মসংস্থান সহ সার্বিক ক্ষেত্রে দৃষ্টিহীনরা আরো কিভাবে এগিয়ে যেতে পারে সেদিকে গুরুত্ব দিয়ে ১৮ দফার একটি দাবি সনদ তুলে দেওয়া হয়। মন্ত্রী টিংকু রায় সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, এই সংগঠন প্রতি বছর একটি বাৎসরিক সম্মেলন করে থাকে।

এই সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দৃষ্টিহীনদের বিভিন্ন সমস্যার সমাধানে রাজ্য সরকারও যথেষ্ট আন্তরিক। মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো সাবকা সাথ, সবকা বিকাশ। অর্থাৎ সমাজের সব শ্রেণীর মানুষ যাতে এগিয়ে যেতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সরকারের যে সমস্ত সহযোগিতার প্রয়োজন সেগুলি সরকার থেকে করা হয়। এমনটাই জানান মন্ত্রী টিংকু রায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য