স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ আগস্ট : চোরের যন্ত্রনায় অতিষ্ট নতুনবাজারের বিভিন্ন এলাকা। পুলিশকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিশিকুটুম্বের একই রাতে নতুনবাজার এলাকার চারটি বাড়ি ও দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি করে। সব কিছু লুট করে নিয়ে যায় চুরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তদন্তে নেমেছে নতুনবাজার থানার পুলিশ। ঘটনা শনিবার রাতে সুকান্ত কলোনী কমলা রানি দাস বৈসনব, নারায়ন দাস ও একটি সনি মন্দিরে চোরের দল হানা দিয়ে সব লুট করে নিয়ে যায়।
বাড়ি মালিক নারায়ন দাস জানান, ছেলের বিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পুলিশ এই ঘটনার তদন্ত করতে গিয়ে জানতে পারে অরবিন্দ কলোনী এলাকার একই রাতে মিনাল কান্তি দেবনাথের বাড়িতে থাবা বসায় চোরের দল। রেগার টাকা জমিয়ে মেয়ের জন্য দুই জোড়া কানের দুল বানায় এবং বন্ধন থেকে মাএ কয়েক দিন আগে ৬০ হাজার টাকা লোন নেন কিন্তু নিশিকুটুম্বের দল সব লুট করে নিয়ে যায় বলে জানান। অপরদিকে পার্শ্ববর্তী বাড়ি বিপ্লব ঘোষের বাড়ির কালি মন্দিরের চুরি করতে গিয়ে কিছু না পেয়ে চোরের দল আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যায়। এদিকে নতুনবাজার থানাধীন সুকান্ত কলোনী ও অরবিন্দ কলোনী এলাকায় নিশিকুটুম্বের হানায় আতঙ্কগ্রস্ত এলাকার মানুষ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

