Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবাইক চুরির ঘটনায় গ্রেপ্তার চোর

বাইক চুরির ঘটনায় গ্রেপ্তার চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :বাইক চুরি, গাড়ির চাকা চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কগ্রস্ত বিশালগড় মহকুমাবাসী। ক্রমশ চুরির ঘটনা বেড়ে চলেছে গোটা মহকুমায়। এবার মধুপুর থেকে চুরি যাওয়া বাইক সহ এক চোরকে আটক করল আমতলী থানার পুলিশ। আমতলী থানার ওসি জানান রবিবার রাতে আমতলি থানার পুলিশ নৈশকালীন পেট্রোলিং-এর সময় বাইক সহ এক জনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় সে বাইকটি চুরি করে নিয়ে এসেছে। পূর্বেও তার বিরুদ্ধে আমতলি থানায় একটি মামলা রয়েছে।

রবিবার রাতে সে মধুপুর বাজার থেকে বাইকটি চুরি করে নিয়ে এসেছিল। ধৃত বাইক চোরের নাম নিবাস দেববর্মা। মঙ্গলবার ধৃত নিবাস দেববর্মাকে আদালতে সোপর্দ করবে পুলিশ। পুলিশের ধারণা গত কয়েকদিন ধরে বিশালগড় মহকুমা যেভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে সেই চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে অভিযুক্ত। পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সেই রহস্য উঠে আসতে পারে। তাহলে পুলিশ গোটা চোর চক্রকে জালে তুলতে সুবিধা হবে বলে মনে করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য