Monday, August 24, 2026
বাড়ি রাজ্য বিপদনাশিনী পূজার শেষে ধুন্ধুমার কান্ড, আহত ৩

বিপদনাশিনী পূজার শেষে ধুন্ধুমার কান্ড, আহত ৩

বিপদনাশিনী পূজার শেষে ধুন্ধুমার কান্ড, আহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ আগস্ট :আষাঢ় মাস থেকে শুরু হয়েছে বিপদনাশিনী পূজা। পরিবারের মঙ্গল কামনার জন্য এই পূজা করা হয়। গত একমাস ধরে রাজ্যে চলছে মাগন পূজা। মাগন পূজা করেন মহিলারা। মহিলারা ঐক্যবদ্ধভাবে চাঁদা তুলে এই পূজা করে। এতোটুকু পর্যন্ত সবকিছুই ঠিক আছে। কিন্তু তারপর যে ঘটনাটি সামনে আসে সেটা হল বিভিন্ন উন্মাদ কার্যকলাপ। এই উন্মাদ কার্যকলাপে ব্যতিবস্ত সাধারণ মানুষ।

 এক প্রকার ভাবে পূজার পরে যে উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে তাতে দিকে দিকে বাড়ছে ঝামেলা। ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে পরিস্থিতি। ভগবানের পূজা করাটা স্বাভাবিক। কিন্তু পুজোর পর চলছে সুরা পান, বিভিন্ন অঙ্গী ভঙ্গিতে নৃত্য এবং সাউন্ড বক্স বাজিয়ে এলাকার পরিস্থিতি অস্বস্তিকরকর তুলছে। এবার যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটা হলো রাজধানীর দক্ষিণ চন্দ্রপুর এলাকায়। উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানো ঘিরে ঝামেলা বাদে পার্শ্ববর্তী বাড়ির সাথে। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ চন্দ্রপুর বলদাখাল এলাকার বেশকিছু মহিলা মিলে বিপদনাশিনী পূজার আয়োজন করে এলাকার বাসিন্দা মন্টু দাসের বাড়িতে। পূজায় বক্স বাজানোকে কেন্দ্র প্রতিবেশীর সাথে ঝামেলা হয়। অভিযোগ মন্টু দাসের বাড়ির পাশের বাড়ির লোকজন বেশ কয়েকবার সাউন্ড বক্স বাজানো বন্ধ করার জন্য বলে। তারপর সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া হয়।

তারপরই দু'পক্ষের মধ্যে বাদে ঝামেলা। রাতের বেলায় পাশের বাড়ির লোকজন মন্টু দাসের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের উপর আক্রমণ করেছে। আক্রান্ত মন্টু দাসের পরিবারের পক্ষ থেকে সোমবার পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করা হয়। মন্টু দাসের পরিবারের লোকজনেরা জানান পাশের বাড়ির লোকজন বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর আক্রমণ করেছে। ঘটনায় পরিবারের তিনজন আক্রান্ত হয়। যারা আক্রমণ করেছে তারা বর্তমান শাসক দলের নেতা। অভিযুক্তদের নাম সুমন দেব, মনি দেব, পরিতোষ দত্ত, পূর্ণিমা দত্ত, সায়ন দত্ত, প্রীতম দত্ত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ আস্বস্ত করেছেন দুই পক্ষের সাথে বসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha