Thursday, February 5, 2026
বাড়িরাজ্যআমরা বাঙালির বিক্ষোভ কর্মসূচি

আমরা বাঙালির বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট :  দেশের বিভিন্ন স্থানে বাঙালিদের উপর আক্রমণের প্রতিবাদে আমরা বাঙালির বিক্ষোভ কর্মসূচি। রবিবার আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে আমরা বাঙ্গালীর কর্মী সমর্থকরা।

এইদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন আমরা বাঙ্গালীর রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্য নেতৃত্ব। গৌরাঙ্গ রুদ্র পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বর্তমানে সমগ্র দেশে নির্যাতনের শিকার বাঙ্গালিরা। বাঙালিদের বাংলাদেশী ও বিদেশি তকমা দিয়ে নির্যাতন করা হচ্ছে। অথচ এই ভারতবর্ষ বাঙ্গালিরা মাতৃ ও পিতৃ ভূমি। দেশের স্বাধীনতা আন্দোলনের হোতা বাঙ্গালিরা। বাঙালিদের প্রানের বিনিময়ে আন্দোলনের ফলে দেশ স্বাধীন হয়েছে। অথচ বর্তমানে বাঙালিদের দেশের বিভিন্ন স্থানে অনুপ্রবেশকারি তকমা দিয়ে মারধর করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য