Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য গাড়ির চাকা চুরি

গাড়ির চাকা চুরি

গাড়ির চাকা চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট : রাতের আধারে বুলেরো গাড়ির চাকা খুলে নিয়ে গেলো চোরের দল। ঘটনা সুক্রববার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের কানাইবাড়ি এলাকায়। গাড়ির মালিকের নাম লিটন সাহা।

লিটন সাহা জানান কিছুদিন পূর্বে ওনার বুলেরো গাড়ির একটি চাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এরই মধ্যে সুক্রবা রাতে ওনার গাড়ির আরও দুইটি চাকা গাড়ি থেকে খুলে নিয়ে চলে গেল চোরেরা। এই নিয়ে ওনার গাড়ির তিনটি চাকা চোরেরা নিয়ে গেছে। বর্তমানে ওনার গাড়ির তিনটি চাকা ক্রয় করতে ৪০ হাজার টাকার প্রয়োজন। তিনি আরও জানান ড্রাগস সেবনকারিরা এই চুরির ঘটনার সাথে জড়িত। ড্রাগস সেবনকারিদের আস্ফালনে ওনারা থাকতে পারছেন না। তিনি এলাকায় রাতের বেলায় পুলিশের টহলদারির দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha