বাড়িরাজ্যস্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মন্ত্রী প্রনজিৎ সিংহ...

স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : আগরতলা সরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে শুক্রবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা সরকারি নার্সিং কলেজের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা।

প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে বিশেষ সাফল্যের জন্য বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নার্সিং কলেজ খুবই গুরুত্বপূর্ণ। কারন স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে গেলে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজ্যের ছেলে মেয়েদের যেন নার্সিং পড়ার জন্য বহিঃরাজ্যে যেতে না হয় তার ব্যবস্থা করার চেষ্টা করছে রাজ্য সরকার। রাজ্যে বর্তমানে বেশ কিছু নার্সিং কলেজ প্রতিষ্ঠান রয়েছে। এই কলেজ গুলোর মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েরা আগামী দিন বহুদূর এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য