বাড়িরাজ্যবৃহত্তর আন্দোলনের হুমকি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

বৃহত্তর আন্দোলনের হুমকি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ মে : গ্রীষ্মের ছুটির পর বৃহত্তর আন্দোলনের হুমকি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই হুমকি দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ সম্পাদক রবি শঙ্কর হালদার। সাংবাদিক সম্মেলনে সে জানায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজের গুলির ছাত্র-ছাত্রিরা বেশ কিছুদিন ধরে সমস্যার মধ্যে রয়েছে।

 বিশেষ করে সম্প্রতি চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারের ফল প্রকাশের পর দেখা যায় বহু ছাত্র-ছাত্রী পরীক্ষায় উপস্থিত থাকার পরও তাদের অনুপস্থিত দখানো হয়েছে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ এই নিয়ে বিশ্ব বিদ্যালয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে তাদের মার্কসিটে সংশ্লিষ্ট পরীক্ষায় উপস্থিত দেখিয়ে দিয়ে বাকি পরীক্ষা গুলিতে ফেল করিয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দ্বারস্থ হয়। কিন্তু তিনি কোন সঠিক উত্তর দিতে পারেন নি। ভয় পেয়ে গিয়েছেন তিনি। তাই তড়িঘড়ি গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেন। রবি শঙ্কর হালদার স্পষ্ট জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দিতে পারে না। ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান করা না হলে গ্রীষ্মের ছুটির পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে। প্রয়োজনে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তর ঘেরাও করা হবে বলেও জানান রবি শঙ্কর হালদার। এদিকে শুক্রবার অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে মহিলা মহাবিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একইসঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কুশপুত্তলিকা পুড়ানো হয়। অবিলম্বে তাদের সমস্যার সমাধানের দাবি জানান বিক্ষোভকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য