Thursday, February 5, 2026
বাড়িরাজ্যহেরোইন সহ আটক ২

হেরোইন সহ আটক ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : নেশা সামগ্রী পাচারে এখন পুরুষদের থেকে মহিলারা এগিয়ে আছে। সেটা আর বলার অপেক্ষা রাখেনা। গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ বনকুমারি বাজারের অটো স্ট্যান্ড থেকে ৯ কেস হেরোইন সহ দুই মহিলাকে আটক করেছে।

তাদের নাম রুজিনা বেগম, বাড়ি বিশালগড় কড়ুইমুড়া এলাকায় এবং কুলসুম বেগম, বাড়ি কামথানা এলাকায়। পুলিশ তাদের আটক করে এই প্রচুর পরিমাণে হেরোইন উদ্ধার করে। যার কালো বাজারি মূল্য ১০ থেকে ১৫ লক্ষ টাকা হবে বলে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের ধারণা। ধৃত দুই মহিলা বিরুদ্ধে এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। পুলিশ তাদের আদালতে তুলে পুলিশ রিমান্ডে দাবি করবে। তাদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে তাদের সাথে আরো কারা জড়িত। জেলা পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা গেছে তারা শিলচর থেকে হেরোয়িনগুলি রাজ্যে পাচার করার চেষ্টা করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য