স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুলাই : টি.ইউ.পি.এ, এ.আই.বি.ডি.পি.এ, সি.জি.পি.এ ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে শুক্রবার সারা ভারতবর্ষের সঙ্গে তিন দফা দাবিতে রাজধানীর উত্তর গেট সংলগ্ন থেকে এক ঘন্টাব্যাপী মানব শৃংখল কর্মসূচি পালন করেন। বিএসএনএল পেনশনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক মিন্টু ভৌমিক জানান, দাবিগুলি হল পেনশন নিয়মের বৈধতা প্রত্যাহার করা এবং পেনশনে সমতা প্রদান করা, অষ্টম সিপিসি গঠন করা এবং রেফারেন্সের শর্তাবলী প্রকাশ করা।
অষ্টম সিপিসি-র টিওআর-এ বি.এস.এন.এল এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলির পেনশন ভোগীদের পেনশন সংশোধন অন্তর্ভুক্ত করা। এই দাবিগুলি অবিলম্বে পূরণ করতে হবে। তারা আরও জানান, তাদের যদি নিয়মিত পেনশন চালু করা হয় তাহলে যারা নিয়মিত পেনশন পাচ্ছেন তারাও উপকৃত হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী কিছুদিনের মধ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপাল মারফত এই দাবিগুলিতে ডেপুটেশন প্রদান করা হবে। নাহলে আগামী সেপ্টেম্বর মাসে দিল্লি চলো অভিযান সংঘটিত করা হবে বলে জানান তিনি।

