Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনদীর পাড় ভাঙনে আতঙ্কে ১০ পরিবার

নদীর পাড় ভাঙনে আতঙ্কে ১০ পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুলাই :  কাঁকড়াবন কিশোরগঞ্জ এলাকায় কিছু পরিবার বিপর্যয়ের মুখে। নদীর পাশে রয়েছে প্রায় ১০ পরিবার। এর মধ্যে পাশে রয়েছে হাঁটাচলা করার মত একটু রাস্তা। সেঈ মাটি সরে ধীরে ধীরে রাস্তাটি ভেঙে বাড়ির দিকে এগুচ্ছে। এখন ভয়ে আতঙ্কে রয়েছে পরিবার গুলি। বৃষ্টি হলে রাতের ঘুম উড়ে যায়।

১ বছর আগে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা রাস্তাটি ভেঙে যায়। কিন্তু সরকারের তরফ থেকে বস্তাতে মাটি ভরে প্যারাসিটাম দেওয়া হয়। ভারী তিনদিনের বৃষ্টি পাতে মাটির প্যারাসিটিং সরে যায় এবং রাস্তাটি ভেঙে বাড়ির মুখ হয়ে রয়েছে। নদীর পাশে বাড়ি থাকায় এখন গরিব অসহায় মানুষ গুলি দাবি বোল্ডারের মাধ্যমে মেরামত করে দেওয়ার জন্য। বোল্ডার প্রয়োগ করলে  তাদের বাড়িঘরগুলি বাঁচানো যাবে। কারণ আর অল্প কিছুটা মাটি সরে গেলে নদীর জল সরাসরি বাড়িতে প্রবেশ করবে বলে অভিমত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য