Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যধর্মনগর কলেজে হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফের এবিভিপির অবরোধ,পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন...

ধর্মনগর কলেজে হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফের এবিভিপির অবরোধ,পুলিশ সুপারের আশ্বাসে আন্দোলন স্থগিত।।

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুলাই :   উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সরকারি ডিগ্রী কলেজে বহিরাগত তিন যুবকের হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মনগর শহর। ঘটনার প্রতিবাদে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) টানা দ্বিতীয় দিন বৃহস্পতিবারও আন্দোলনে শামিল হল।উল্লেখ্য গত মঙ্গলবার কলেজে ঢুকে এবিভিপি-র কর্মী ও ছাত্রদের উপর বহিরাগত তিন যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে।

অভিযুক্তরা হল রাজদীপ নাগ, স্বরূপ আচার্য ও সুকান্ত চৌধুরী। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবিভিপির তরফে প্রথমে বুধবার ধর্মনগরের ব্যস্ততম এলাকায় সড়ক অবরোধ করা হয়। পরে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও, এবিভিপি নেতৃত্ব ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়—এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আবারও কঠোর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেয় এবিভিপি।

পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফের ধর্মনগর থানার ট্রাই জংশনে সড়ক অবরোধ করে বসে এবিভিপি। হাতে ব্যানার ও মুখে স্লোগান তুলে আন্দোলন চালান ছাত্রনেতা অনিকেট দে-র নেতৃত্বে এবিভিপির একাধিক কর্মী-সমর্থকরা। স্লোগানে মুখর ছিল:পুলিশ তুমি চুরি পরো, পুলিশ তুমি লুকিয়ে থাকো”,পুলিশ ভিতরে থাকো, বাইরে এসো না।”

অবরোধের খবর পেয়ে ধর্মনগর থানায় উপস্থিত হন উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা এবং ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক। এরপর অবরোধকারীদের সঙ্গে থানার বন্ধ ঘরে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে প্রশাসনের কর্তারা। বৈঠকের শেষে পুলিশ সুপার অবিনাশ রাই অবরোধকারীদের জানিয়ে দেন,যে অভিযুক্তদের ইতিমধ্যেই নোটিশ করা হয়েছে। আগামী চার দিনের মধ্যে যদি তারা স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ না করে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতার করা হবে।এই আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত রাখে এবিভিপি। তবে তাদের হুঁশিয়ারি,চারদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে, আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ সহ উত্তর জেলার সমস্ত কলেজে বিক্ষোভ ও তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে রাজনৈতিক ছাপা উত্তেজনা বিরাজ করছে।ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তীব্র সমালোচনা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য