Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যপানীয় জল এবং স্মার্ট মিটারের প্রতিবাদে রাস্তা অবরোধ

পানীয় জল এবং স্মার্ট মিটারের প্রতিবাদে রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :ডাবল ইঞ্জিন সরকারের আমলে বিনা আন্দোলনে সমস্যা সমাধানের আশা আর নেই। তাই এইবার পানীয় জল, রাস্তা সহ একাধিক দাবিতে করবুক-আগরতলা সড়ক অবরোধে সামিল হয় অমরপুর নগর পঞ্চায়েতের টাউন রংকাং এলাকার জনগণ। সোমবার অমরপুর নগর পঞ্চায়েতের টাউন রংকাং এলাকার লোকজন সড়ক অবরোধে সামিল হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন।

এলাকায় রয়েছে রাস্তা ঘাটের সমস্যা। বহুবার ওয়ার্ড মেম্বার সহ নগর পঞ্চায়েতের চেয়ারম্যনকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয় নি। এলাকায় যে জল সরবরাহ করা হয় তা পানের অযোগ্য। জলের মধ্যে অতিরিক্ত মাত্রায় আয়রন। এলাকাবাসীর আরও অভিযোগ জনগণকে সঠিক পরিষেবা প্রদান না করলেও রাজস্ব আদায়ে ব্যস্ত অমরপুর নগর পঞ্চায়েত। তাছাড়া বর্তমনে তাদের নতুন মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে স্মার্ট মিটার।

স্মার্ট মিটার লাগানোর ফলে আগে যাদের মাসে ৫০০ টাকা বিদ্যুৎ বিল আসত, বর্তমানে তাদের দিতে হচ্ছে দুই হাজার টাকা বিদ্যুৎ বিল। তাই এইদিন তারা করবুক-আগরতলার মূল সড়কের রংকাং এলাকায় সড়ক অবরোধে সামিল হয়। এইদিন দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। ভোগান্তির শিকার হতে হয় সাধারন মানুষকে। এইদিন দীর্ঘ সময় সড়ক অবরোধের পর অবরোধস্থলে ছুটে যান মহকুমা শাসক। শেষ পর্যন্ত মহকুমা শাসক অনুপম চক্রবর্তীর মৌখিক আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য