স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই : বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, স্মার্ট মিটার, জলের মাশুল বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে আমার বাঙালি দলের কর্মী সমর্থকরা। পরবর্তী সময় সরকারের কেন্দ্র সমালোচনা করে দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, রাজ্যে বিদ্যুতিক চার্জ পরিমাপ করার জন্য নতুন করে গ্রাহকদের বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানো হচ্ছে। ফলে গ্রাহকদের বাড়ি বাড়ি কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল আসছে।
এবং তা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী মন্ত্রীদের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দাবি করছে তারাও স্মার্ট মিটারের মাধ্যমেই বিদ্যুৎ বিল দেবে। কিন্তু তাদের পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত বিল আসলে সেটা পকেট থেকে দিতে হয় না। সরকার থেকেই তারা বিদ্যুৎ বিল কাটিয়ে নেয় বলে দাবি করেন তিনি। একই সাথে জল এবং ফাইভ লাইন গ্যাসের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন বাঁচানোর দুর্বিষহ হয়ে উঠেছে। এর তীব্র প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন সাধারণ জনগণের কথার চিন্তা করে অবিলম্বে বিদ্যুৎ মাশুল, জলের মাশুল এবং পাইপলাইন গ্যাসের মাশুল বৃদ্ধি প্রস্তাহার সহ স্মার্ট মিটার বসানো বন্ধ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

