Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য স্বাস্থ্য, ক্ষমতা, অর্থ বেশিদিন থাকে না : গোপাল রায়

স্বাস্থ্য, ক্ষমতা, অর্থ বেশিদিন থাকে না : গোপাল রায়

স্বাস্থ্য, ক্ষমতা, অর্থ বেশিদিন থাকে না : গোপাল রায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৬ জুলাই : বুধবার সকালে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২৫ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি যান এলাকার বিধায়ক গোপাল চন্দ্র রায়। তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বর্তমান সরকারের বিরুদ্ধে সজাগ হতে আহ্বান জানান। তিনি বলেন ক্ষমতায় কেউই চিরদিন থাকতে পারে না। অবিলম্বে সরকারকে বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, জলের মাশুল প্রত্যাহার, স্মার্ট মিটারে কারিগরি বন্ধ করা সহ দ্রব্যমূল্য হ্রাস করার দাবী জানানো হচ্ছে। কারণ এগুলি র জন্য জনজীবনের উপর প্রভাব পড়ছে। এগুলি প্রত্যাহার না করলে সরকারকে জবাব দিতে হবে।

তিনি আরো বলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার জন্য পুলিশকে দায়ী করবে না। পুলিশকে ব্যবহার করা হচ্ছে জনগণের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানায় কংগ্রেস। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মুখ্যমন্ত্রী যাতে অবিলম্বে এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আরো বলেন স্বাস্থ্য, ক্ষমতা এবং অর্থ চিরদিন থাকে না। কংগ্রেস এই প্রতিবাদ থেকে এক চুলও লড়বে না। জনগণের জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন গত কয়েকদিন আগে প্রতাপগড়ে কংগ্রেসের ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির উপর শাসক দলের দুর্বৃত্তদের যে আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে সে ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে নি। অবিলম্বে গ্রেপ্তার না করলে কংগ্রেস আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha