বাড়িরাজ্যঅস্থায়ী বাজার স্থানান্তর করলেন মেয়র

অস্থায়ী বাজার স্থানান্তর করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : রাজধানীর কলেজ টিলা স্থিত বিদ্যাসাগর ব্রীজ সংলগ্ন এলাকার অস্থায়ী বাজারটি পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বাজারটি পরিদর্শন করে ক্ষুদ্র ব্যবসায়ী সহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। বাজারটি অবিলম্বে অন্যথায় স্থানান্তর করার উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ আসে এই অস্থায়ী বাজারটির কারণে রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হয় তাদের।

বিভিন্ন সময় যান দুর্ঘটনাও সংঘটিত হয়। তাই বাজারটি স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের পর থেকে অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ীদের এই জায়গায় বসতে দেওয়া হবে না। এলাকার শনি মন্দিরের পেছনের জমি সংস্কার করে সেখানে তাদের বসতে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি আরো বলেন আগরতলা শহরের বিভিন্ন অস্থায়ী বাজার গুলি নিয়ে পুরনিগম এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। কোনভাবেই শহরবাসীর স্বাচ্ছন্দ্যতা নষ্ট করা যাবে না। সেদিকে সজাগ লেগেছে নিগম কর্তৃপক্ষ বলে জানান মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য