স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুলাই : ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত আমজাদ নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এলাকার বহু পরিবার আমজাদ নগর উচ্চতর বিদ্যালয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রসঙ্গত, গত দু’দিনের প্রবল বর্ষণে দক্ষিণ (পিলাক) জেলার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত আমজাদ নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বহু পরিবার স্থানীয় আমজাদ নগর উচ্চতর বিদ্যালয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রদেশ সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য আজ শিবির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন। বিলোনিয়া মহকুমায় শরণার্থী শিবিরে থাকা বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়ে তাদের খোঁজ খবর নেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য।
এদিন প্রথমে তিনি ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত আমজাদ নগর শরণার্থী শিবিরে গিয়ে কথা বলেন শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সাথে। সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মন্ডল সভাপতি নকুল পাল, বিজেপি নেতা অশেষ বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোঃ সাজ্জাদ পি , মহকুমা শাসক বিডিও সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আমজাদ নগরের পর একে একে তিনি বিলোনিয়া শহরের বি কে আই স্কুল থেকে শুরু করে বল্লামুখা সহ সমস্ত শরণার্থী শিবির গুলি পরিদর্শনে যান । শরণার্থী শিবিরে থাকা মানুষের জন্য তিনি নিয়ে যান শুকনো খাবার। সংসদ রাজিব ভট্টাচার্য্যকে কাছে পেয়ে শরণার্থীরা তাদের বিভিন্ন দাবি গুলি তুলে ধরেন। যদিও শিবিরের ব্যবস্থাপনা নিয়ে কোন ধরনের অভিযোগ নেই তাদের। দুর্গতদের সুবিধা ও অসুবিধা জানার পর তিনি কথা বলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোঃ সাজ্জাদ পি এর সাথে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সাংসদ জানান, প্রশাসনিকভাবে সব রকমের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব তৈরি করতে উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন। তাছাড়া শরনার্থী শিবির গুলিতে যাতে করে মানুষের কোনো ধরনের অসুবিধা না হয় তার দিকে লক্ষ্য রাখা হচ্ছে। বর্তমানে বৃষ্টি নেই তবে জল জনে আছে। ধীরে ধীরে জলস্তর নিন্মমুখি হচ্ছে। খুব সহসাই প্রত্যেকে নিজেদের বাড়ি ঘড়ে ফিতে যেতে পারবেন। একটা সঠিক এসেসমেন্ট করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করারও আশ্বাস দেন প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য।

