Thursday, February 5, 2026
বাড়িরাজ্যডেন্টাল কলেজ নিয়ে কোন রকমের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী

ডেন্টাল কলেজ নিয়ে কোন রকমের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না : মুখ্যমন্ত্রী


আগরতলা, ১০ জুলাই (হি.স.) : ত্রিপুরা সরকারের ড্রিম প্রজেক্ট ডেন্টাল কলেজ নিয়ে কোন রকমের খামখেয়ালিপনা বরদাস্ত করা হবে না, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে ফ্যাকাল্টি ও অন্যান্যদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এন্ড আইজিএম হসপিটালের রোগী কল্যাণ সমিতির বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বৈঠকে ডেন্টাল কলেজের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোগীদের সুবিধা অসুবিধাগুলি যত্ন সহকারে দেখার বিষয়টি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি রোগীদের সময় মত পরিষেবা প্রদানের বিষয়টিও গুরুত্ব সহকারে বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জানান, রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট ডেন্টাল কলেজ। ডোনার মন্ত্রক থেকে প্রাপ্ত টাকায় এই কলেজ হয়েছে। কলেজে তৃতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৩ জন।

মুখ্যমন্ত্রী আরও জানান, কলেজের গার্লস এবং বয়েজ হোস্টেল নির্মাণের কাজ চলছে। ইনট্রিম এবং এমডিএসদের কথা মাথায় রেখে যেন হোস্টেল নির্মাণ করা হয় সেই ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিদের লেখাপড়া করানোর পাশাপাশি অন্যান্য কাজ করতে হয়। কাজের ক্ষেত্রে ফ্যাকাল্টিদের আরও সিরিয়াস হতে হবে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রথম থেকেই এই হাসপাতালের নাম এবং সুখ্যাতি আনতে হবে। তবেই এই হাসপাতালের নাম দেশের চারিদিকে ছড়িয়ে পড়বে। এই লক্ষ্য পূরণে সকলকে সিরিয়াস হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিয়োগ নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। এদিনের রোগী কল্যাণ সমিতির বৈঠকে স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে ,স্বাস্থ্য দফতরের অধিকর্তা ডাঃ তপন মজুমদার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য