Thursday, February 5, 2026
বাড়িরাজ্যঅগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার। ঘটনা রাজধানীর কৃষ্ণনগর ব্যানার্জি পাড়া এলাকায়। মৃত মহিলার নাম ভানুমতি আচার্যী। বয়স ৮৫ বছর। মৃতার ছেলের নাম প্রদীপ আচার্য। ঘটনার সময় ছেলে বাড়িতে ছিলেন না বলে দাবি ছেলে বউয়ের। ছেলের বউ জানান, উনার শাশুড়ি কীভাবে অগ্নিদগ্ধ হয়েছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না।

একই ছাদনা তোলার নিচে থাকলেও অন্য কক্ষে থাকায় শাশুড়ির অগ্নিগদ্ধ হওয়ার খবর জানতে হল পাশের বাড়ির শ্রমিকদের কাছ থেকে। শ্রমিকরা উনাকে ডেকে বলেন বাড়িতে আগুন লেগেছে। সাথে সাথে শাশুড়ির ঘরে গিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে শাশুড়ির শরীরে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল কর্মীরা। কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৮৫ বছর বয়সী বৃদ্ধার। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে এই মৃত্যুর ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো তদন্ত ছাড়া অন্ধকারে ঢিল ছুটতে চাইছে না। কারণ এই ঘটনা পুরোপুরি রহস্যজনক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য