Thursday, February 5, 2026
বাড়িরাজ্যজলের পাইপ পরিবর্তন করার জন্য কংগ্রেসের ডেপুটেশন

জলের পাইপ পরিবর্তন করার জন্য কংগ্রেসের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : গত কয়েকদিন ধরেই খবরের শীর্ষস্থান দখল করেছে আগরতলা শহরের বেশ কয়েকটি এলাকায় জন্ডিস রোগে আক্রান্তের ঘটনা। রাজধানীর সেন্ট্রাল রোড থেকে মাস্টারপাড়া পর্যন্ত জল দূষণ থেকে জন্ডিস ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি নেতৃত্বে একটি প্রতিনিধি দল গোটা এলাকার পরিদর্শন করেছেন।

তারপর শুক্রবার বড়দোয়ালি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডিডাব্লিউএস -এর এক্সিকেটেড ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেন। তারা জানান ২০ থেকে ৩২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মাস্টার পাড়া থেকে সেন্ট্রাল রোড এক্সটেনশন পর্যন্ত জলের ব্যাপক জল দূষণ ঘটেছে।

গত ৩১ মে যে বন্যা হয়েছিল তখন থেকে গোটা এলাকার মানুষ জন্ডিস সহ বিভিন্ন জল বাহিত রোগে ভুগছেন। এর পেছনে মূলত কারণ হলো, ডিডাব্লিউএস এর পক্ষ থেকে যে পাইপ বসানো হয়েছে তার মধ্যে প্রচুর পরিমাণে ফুটো রয়েছে। ফলে জল নোংরা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ জনের অধিক জন্ডিসে আক্রান্ত হয়েছে। তাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করে দাবি জানানো হয়েছে অবিলম্বে যাতে ফুঁটো জলের পাইপ পরিবর্তন করার ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য