বাড়িরাজ্যতিনটি হোস্টেল পরিদর্শন করলেন বিধানসভার সর্বদলীয় কমিটি

তিনটি হোস্টেল পরিদর্শন করলেন বিধানসভার সর্বদলীয় কমিটি

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : আগরতলা শহরের বিভিন্ন হোস্টেল পরিদর্শন করলেন বিধানসভার সর্বদলীয় কমিটি। এই কমিটিতে রয়েছেন শাসক দল এবং শরিক দলের বিভিন্ন বিধায়ক। কমিটির চেয়ারম্যান রঞ্জিত দাস। প্রতিনিধি দল এদিন সদর জেলার তিনটি হোস্টেল পরিদর্শন করেছেন।

 এর মধ্যে রয়েছে এসটি হোস্টেল সহ আরো দুটি হোস্টেল। এই বিষয়ে রঞ্জিত দাস জানান, এস সি, ওবিসি এবং মাইনরিটির একটি সর্বদলীয় কমিটি রয়েছে ত্রিপুরা বিধানসভায়। তাদের দায়িত্ব বিভিন্ন হোস্টেল গুলি পরিদর্শন করে ছাত্র-ছাত্রীদের সঠিক পরিষেবার ব্যবস্থা করা। সে অনুযায়ী বুধবার তারা সদর এলাকার তিনটি হোস্টেল পরিদর্শন করেছেন। হোস্টেল গুলিতে সমস্ত পরিষেবা খতিয়ে দেখা হয়। কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে। এই ত্রুটি গুলি বিধানসভায় আধিকারিকদের বৈঠক ডেকে অবগত করা হবে। যাতে দ্রুত সমস্যার সমাধান হয়। এমনটাই জানিয়েছেন তিনি। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য