বাড়িরাজ্যবিভিন্ন সমস্যা নিয়ে সিপিআইএমের ডেপুটেশন

বিভিন্ন সমস্যা নিয়ে সিপিআইএমের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : গত ৩১ মে এবং ১ জুন আগরতলা শহরে বন্যার পর জনগণের দুর্দশা দূর করা এবং এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের আগাম ব্যবস্থার দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয়। বুধবার আগরতলা আশ্রম চৌমুহনী সংলগ্ন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আগরতলা পুর নিগমের পূর্ব জোন অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব অমল চক্রবর্তী। তিনি বলেন, গত ৩১ মে এবং ১ জুন রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে।

বন্যার পর থেকে মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর কোন ধরনের সিনেটাইজেশনের ব্যবস্থা করা হয়নি। এবং বিরোধী দলের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যারা সহায় সম্বলহীন মানুষ এবং শরণার্থী শিবির থেকে ঘরে ফিরেছে তাদের আগামী ১৫ দিনের সরকারি উদ্যোগে কাজের ব্যবস্থা করা, তৃতীয় দাবি হাওড়া নদী ও কাটা খালের নাব্যতা বৃদ্ধিতে জরুরী ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করা এবং কাটাখালের বাঁধ সংস্কারে ধারাবাহিক নজরদারি রাখা। এই বিভিন্ন দাবি গুলির প্রতিলিপি তুলে দেন আগরতলা পুর নিগমের উত্তর জোনাল অফিসের এসিস্টেন্ট মিউনিসিপাল কমিশনার প্রণয় দাশের হাতে। সিপিআইএম নেতৃত্ব অমল চক্রবর্তী জানান এই দাবি গুলি কোন সিপিআইএমের জন্য দাবি নয়। জনগণের স্বার্থে এই দাবিগুলি করা হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য