স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে বিয়ে করতে গিয়ে পূর্ব মহিলা থানার হাতে আটক এক যুবক। ধৃত যুবকের নাম সাগর মিয়া। তার বাড়ি উদয়পুরের মহারানী এলাকায়। জানা যায় সামাজিক মাধ্যমে সাগর মিয়ার সাথে উদয়পুরের গর্জি এলাকার এক নাবালিকার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। এক মাস পূর্বে সাগর মিয়া ঐ নাবালিকাকে বিয়ের কথা বলে পালিয়ে নিয়ে যায়।
দীর্ঘ এক মাস ধরে সাগর মিয়া নাবালিকাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার নাবালিকা সহ সাগর মিয়া পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশের হাতে ধরা পরে। পরবর্তী সময় পূর্ব আগরতলা মহিলা থানা থেকে এই বিষয়ে উদয়পুর আরকে পুর মহিলা থানাকে অবগত করা হয়। আরকে পুর মহিলা থানার পুলিশ নাবালিকাকে সহ সাগর মিয়াকে নিজেদের হেপাজতে নেয়। এবং সাগর মিয়ার বিরুদ্ধে পক্সো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে। শুক্রবার ধৃত সাগর মিয়াকে আদালতে সোপর্দ করে আরকে পুর মহিলা থানার পুলিশ।

