স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : আবারো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতালের লিফট পরিষেবা। বৃহস্পতিবার রাতের বেলা রুগী ও রোগীর পরিবার হাসপাতালে ছয়তারা থেকে নামার সময় আটকে পড়ে লিফট। তারা লিফটের ভেতরে চিৎকার শুরু করে। তারা ফোন করে তাদের পরিজনদের কাছে। তারা ছুটে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেয় লিফট মেরামত করার কর্মীদের। কিন্তু বিভিন্ন তালবাহানার কারণে দেড় ঘণ্টা সময় কেটে যায়।
এতক্ষণ সময়ে ভেতরে কমবেশ অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এর মধ্যে একজন সংজ্ঞা হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত অন্যান্য রোগীর পরিবারের লোকেরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মিলে লিফটের কাচ ভেঙে তাদের উদ্ধার করে। জানা যায়, হাসপাতালে দুটো লিফটের মধ্যে দুটিরই এই অবস্থা। কিছুদিন পর পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। অথচ লেফট গুলি সঠিকভাবে সংস্কার করা হয় না। লিফটের অপারেটর নিয়মিত হাসপাতালের ভেতর থাকেন না।
এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে আইজিএম হাসপাতালের লিফট। ঢাক ঢোল পিটিয়ে লিফট পরিষেবা চালু হলো কিছুদিন পরপরই লেফট নিয়ে অভিযোগের অন্ত নেই আইজিএম হাসপাতালে। ফলে আইজিএম হাসপাতালে এখন লিফটে উঠতে ভয় পায় রোগী এবং রোগীর পরিবারের লোকজন। পায়ে হেঁটে এবং কাঁধে করে রোগীকে সিঁড়ি দিয়ে নিয়ে যায় রোগীর পরিজনেরা। বহুবার খবর প্রকাশ হলেও লিফট নিয়ে স্বাস্থ্য দপ্তরের কুম্ভ নিদ্রা ভাঙ্গার কোন নাম নেই।

