Thursday, July 30, 2026
বাড়ি জাতীয় কাশ্মীরি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ বিএসএফের

কাশ্মীরি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ বিএসএফের

কাশ্মীরি তরুণদের অস্ত্র প্রশিক্ষণ বিএসএফের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুন : অপারেশন সিঁদুরের পর পাক সীমান্ত লাগোয়া এলাকার নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। এবার জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিএসএফ। ভিলেজ ডিভেন্স গার্ড বা গ্রামরক্ষী বাহিনীর (VDG) আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, ড্রোন ব্যবহার করে চোরাচালান-সহ সীমান্ত এলাকায় একাধিক অবৈধ কাজ বন্ধে বিএসএফকে সাহায্য করতে পারবে। আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র চালানো, আত্মরক্ষার প্রশিক্ষণ ছাড়াও হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিএসএফের বিভিন্ন পোস্টে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। পুরুষ ছাড়াও মহিলাদেরও আপৎকালীন পরিস্থিতিতে ঠিক কী কতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিএসএফের তরফে এও জানানো হয়েছে, প্রশিক্ষণ হয়ে গেল রাতের বেলা গ্রাম পাহারা, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেই খবর বিএসএফের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে প্রশিক্ষণ পাওয়া তরুণরা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha