স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :এন এস আর সি সি -র লিফট বিকল দীর্ঘ এক বছর ধরে বলে অভিযোগ। খেলোয়াড়দের সিঁড়ি দিয়ে প্রতিদিন উঠা নামা করতে হচ্ছে, সারাইয়ের উদ্যোগ নেই। ভুক্তভোগী সাধারণ মানুষ। এ বিষয়ে রবিবার এনএসআরসিসি -তে আসা সাধারণ মানুষকে এবং খেলোয়াড়দের জিজ্ঞাসা করা হলে তারা জানায় দীর্ঘ এক বছর ধরে লিফট নষ্ট হয়ে আছে। মেরামত করার কোন উদ্যোগ নিচ্ছে না।
এই বিষয়ে এন এস আর সি সি -র উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যতদূর জানা যায় বিষয়টি এড়িয়ে চলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সরকারের কোটি কোটি টাকা বের করে এই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। অথচ পরিচালনা করার ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে। এবং সেই উন্নয়নের টাকা কতটা কাজে আসছে সেটা তদন্ত হলেই বের হয়ে আসবে। এমনটাই মনে পড়ছে অনেকে। তবে দ্রুত লিফট সংস্কার করা হলে সাধারণ মানুষের সমস্যা কিছুটা হলো সমাধান হবে। প্রতিদিন তিতল উঠানামা করতে গিয়েও সমস্যায় পড়ছে খেলোয়াররা।

