বাড়িরাজ্যস্থায়ী সমাধানের কোন সুযোগ না পেয়ে দিশেহারা পরিবার গুলি পুনরায় মহকুমা শাসকের...

স্থায়ী সমাধানের কোন সুযোগ না পেয়ে দিশেহারা পরিবার গুলি পুনরায় মহকুমা শাসকের দারস্থ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : ১৯ কোটি টাকা ব্যয় করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানোর জন্য রাজধানীর অভয়নগর কাঁটাখাল এলাকায় সরকারি জমিতে বসবাস করা শতাধিক পরিবারকে উচ্ছেদের নোটিশ দিয়েছে সদর মহকুমা প্রশাসন। যা নিয়ে গত কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে এলাকায়। সরকারি জমিতে বেআইনিভাবে বসবাসরত এই শতাধিক পরিবার গত রবিবার সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তারপর ঘটনাস্থলে ডি সি এম এসে তাদের উচ্ছেদ করার সময়সীমা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করেন।

কিন্তু প্রশাসনের এই সময়সীমা বৃদ্ধিকে তারা স্থায়ী সমাধান বলে মনে করছে না। পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে বলে তাদের প্রধান দাবি। কারণ তারা দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে এলাকায় বসবাস করে আসছে। কিন্তু তাদের এই কথায় প্রশাসনের চিড়া ভিজছে না। তারপরও সোমবার অতিরিক্ত সদর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন তারা। অতিরিক্ত সদর মহকুমার শাসকের কাছে দাবিগুলি উত্থাপন করার পর তাদের আশ্বস্ত করা হয় এখন কোন ভাঙচুর করবে না প্রশাসন। তাদের উচ্ছেদ করার সময় জানিয়ে করা হবে। এবং তাদের জন্য কোন ব্যবস্থা করার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেছেন বলে জানান ডেপুটেশন প্রদান করতে আসা এলাকাবাসী। তবে যতদূর জানা যায় প্রশাসন বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য