স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ এপ্রিল : কালবৈশাখী ঝড়ে সাত চাঁদ ব্লকের অন্তর্গত সাত চাঁদ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ফলে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। কারণ কোথাও রাবার গাছ সহ বহু পুরোনো গাছ ভেঙে পড়েছে রাস্তার উপর এবং বৈদ্যুতিক তারে।
এমনকি বহু বাড়ি ঘরের উপর ভেঙে পড়েছে গাছ। ফলে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ায়, সাতচাদঁ এলাকার দশরথদেব মেমোরিয়াল আবাসিক বিদ্যালয়ের হোস্টেলের ছাত্র, ছাত্রীদের প্রানীয় জল হোস্টেলে না থাকায় হোস্টেল থেকে দুরে থাকায় ট্রিউবওয়েল থেকে জল নিতে হচ্ছে। তারা জানায় ব্যাপক ঝড়ের কারনে বিদ্যুৎ পরিষেবা না থাকায় জল শেষ হয়ে গেছে। ছাত্র ছাত্রীদের দাবি যাতে হোস্টেল চত্বরে বিকল্প জলের ব্যবস্থা করা হয়।
এদিকে হোস্টেল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কচিকাঁচাদের রাস্তায় এভাবে ছেড়ে দেওয়া অত্যন্ত চিন্তার বিষয়। যদি কোন ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে এর জন্য দায়ী হবে হোস্টেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত কয়েক মাসে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন হোস্টেলে বহু পরিদর্শন করেছেন। অথচ এগুলি মন্ত্রীর নজরে আসছে না।

