Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদুই কুখ্যাত চোর সহ চুরি যাওয়া ১ টি স্কুটি ও ৩ টি...

দুই কুখ্যাত চোর সহ চুরি যাওয়া ১ টি স্কুটি ও ৩ টি বাইক উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা , ৪ ফেব্রুয়ারি : দুই কুখ্যাত চোর সহ চুরি যাওয়া ১ টি স্কুটি ও ৩ টি বাইক উদ্ধার করল বটতলা ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার বটতলা ফাঁড়িতে বসে পশ্চিম থানার ওসি জানান ১ ফেব্রুয়ারি কান্তি দাস নামে এক ব্যক্তি পশ্চিম আগরতলা থানায় অভিযোগ জানান বটতলা এলাকা থেকে ওনার বাইকটি চুরি হয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি তদন্তকারি দল গঠন করা হয়। ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে বটতলা ফাঁড়ির পুলিশ কমল দে নামে এক জনকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি চুরির বাইক।

পরবর্তী সময় কমল দে-কে জিজ্ঞাসাবাদ চালিয়ে হাপানিয়া অশ্বিনী মার্কেট এলাকায় কমল দে-র বাড়ির পাশ থেকে আরও দুইটি বাইক ও একটি স্কুটি উদ্ধার করা হয়। মঙ্গলবার ধৃত কমল দে-কে পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান ধৃত কমল দে ইতিপূর্বেও বাইক চুরির মামলায় জেলে ছিল। পাশাপাশি তিনি জানান সোমবার রাতে বটতলা ফাঁড়ির পুলিশ আলঙ্গির মিয়া নামে আরও এক জনকে আটক করে। সে বাড়ি ঘরে চুরির ঘটনার সাথে যুক্ত। তার বাড়ি দক্ষিন রাম নগর এলাকায়। তাকেও মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য