বাড়িরাজ্যঅগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল দোকানপাট ও বাড়িঘর

অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল দোকানপাট ও বাড়িঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি :  বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল বাড়িঘর এবং বাঁশের দোকান। ঘটনা সোনামুড়া রবীন্দ্রনগর ১ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরনে জানা যায় গোমতী নদীর তীরে স্থানীয় বাঁশ দোকানের বাঁশের স্তূপে আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে আগুন বাড়তে থাকে।

ঘটনা প্রত্যক্ষ হতেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতে সফলতা না আসায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। সঙ্গে সঙ্গে  অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় এলাকাবাসীর কাছ থেকে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য