স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : সাবিত্রী বাঈ জ্যোতিরাও ফুলে ১৮৩১ সালে ৩ জানুয়ারি জন্ম হয়। তিনি ছিলেন একজন ভারতীয় সমাজ স্ংস্কারক, শিক্ষক ও কবি। তিনি ব্রিটিশ শাসনকালে নারী অধিকার নিয়ে কাজ করেছিলেন। ১৮৪৮ সালে তিনি পুনে শহরে প্রথম বারের মতো মেয়েদের জন্য বিদ্যালয় ভিদে ওয়াদা স্থাপন করেন।
তিনি তৎকালীন সমাজে প্রচলিত গোত্র ও লিঙ্গভেদে প্রচলিত বৈষম্য দূরীকরণে নিয়োজিত ছিলেন। এবং মহারাষ্ট্রের সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বুধবার তাঁর জন্মবার্ষিকী। এদিন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি শ্রদ্ধার সঙ্গে তাঁর জন্মদিন পালন করা হয়। আম্বেদকর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং রাজ্য সম্পাদক সুজন দাস সহ অন্যান্য নেতৃত্ব।

