Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য মহারাজগঞ্জ বাজারে অভিযান চালাল প্রশাসন

মহারাজগঞ্জ বাজারে অভিযান চালাল প্রশাসন

মহারাজগঞ্জ বাজারে অভিযান চালাল প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : রীতিমত অভিযোগ উঠছে মহারাজগঞ্জ বাজারের বিরুদ্ধে। আজ এই অভিযোগের পর খাদ্য দপ্তর ও লিগ্যাল মেট্রলজি দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে বুধবার এক অভিযান চালায়। বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে মজুত সামগ্রী তাদের চোখে পড়ে। পাশাপাশি রাস্তায় দুই তিনটে রিকশা আটক করে চাউল নিয়ে যাওয়ার সময় কোন প্রকার কাগজ দেখাতে না পারায় আটক করা হয়।

 পরে অভিযানে মহারাজগঞ্জ বাজারে প্রমোদ রঞ্জন সাহার দোকান সিল করে দেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য ও জনসভরণ দপ্তরের সহকারী অধিকর্তা প্রদীপ ভৌমিক। এ বিষয়ে ডিসিএম জানান অভিযানে লক্ষ্য করা গেছে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ চাউল মজুদ রয়েছে দোকানে। এর নমুনা পরীক্ষার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্য করা গেছে ক্রেতাদের ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না। এ ধরনের বিষয় প্রত্যক্ষ করে দপ্তর বিক্রেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান তিনি।

 আরো বলেন, বাজারে কোন ব্যবসায়ী বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সেটা সরাসরি সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করতে পারে। অবশ্যই এ ধরনের অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তবে এ ধরনের অভিযান আগরতলা শহরের অন্যান্য বাজারগুলোতে চালানো হবে বলে জানিয়েছে তিনি। এছাড়াও আজকের এই অভিযানে ছিলেন সদর ডিসিএম ব্রজেন্দ্র ত্রিপুরা, লিগ্যাল মেট্রলজি দপ্তরের পক্ষে ছিলেন সৌভিক বর্ধন রায় সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha