Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য লোকসভা নির্বাচনে আগে বিজেপি'র বৈঠক

লোকসভা নির্বাচনে আগে বিজেপি'র বৈঠক

লোকসভা নির্বাচনে আগে বিজেপি'র বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই হতে চলেছে লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনে বিরোধীদের আবারো কোনঠাসা করতে পুরো শক্তি দিয়ে লড়াই করতে মাঠে নামছে শাসক দল বিজেপি।

 বুধবার শহিদ ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরহিত্যে রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন পদাধিকারীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে এই বৈঠকে গুরুত্ব পায় আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল।

প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আসন্ন লোকসভা নির্বাচনে সরকার এবং সংগঠন কিভাবে ঝাঁপিয়ে পড়ে পুনরায় বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত করা যায় সে বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ত্রিপুরার দুটি আসনে বিজেপি জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার সম্পর্কে আলোচনা হয়েছে এই দিন। লোকসভা নির্বাচনের আগে কিভাবে সংগঠন আরো বেশি শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha