স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : সোমবার রাজধানীর বড়জলা স্থিত দেশবন্ধু পাড়ায় বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং সুশাসন ০.২ -র আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। মেয়র অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, বিগত দিনে মানুষ সরকারি সুযোগ সুবিধা পেতে হয়রানির শিকার হতো।
বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের কাছে সুযোগ সুবিধা পৌছে দেওয়ার লক্ষ্যে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রার আয়োজন করে চলছে। এতে সরকারি সুযোগ-সুবিধা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। মানুষকে সুযোগ সুবিধা পেতে আর হয়রানি শিকার হতে হয় না। বহু মানুষ সরকারি সুযোগ-সুবিধা হাতের কাছে পেয়ে খুশি বলে জানান মেয়র। আয়োজিত অনুষ্ঠানে এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলার শর্মিষ্ঠা নাথ সহ অন্যান্যরা।

