বাড়িরাজ্যরোগীর পরিবারের সাথে দুর্ব্যবহার চিকিৎসকের

রোগীর পরিবারের সাথে দুর্ব্যবহার চিকিৎসকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : আবারো খবরের শীর্ষস্থান দখল করলো রাজ্যের দ্বিতীয় রেফারেল হাসপাতাল। সঙ্কটাপন্ন রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করলেন চিকিৎসক বলে অভিযোগ। চিকিৎসকের পাল্টা হুমকি উনার নামে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য। কেউ উনার কিছু করতে পারবে না। বাধ্য হয়ে রোগীর পরিবারের লোকজন রোগীকে জিবি হাসপাতালে নিয়ে যায়।

 জানা যায়, রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাসকে বুক ব্যথার সমস্যার জন্য রবিবার গভীর রাতে আইজিএম হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। আইজিএম হাসপাতালের ইমারজেন্সিতে কর্তব্যরত চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করার পরামর্শ দেন। রোগীর পরিবারের লোকজন বন্দনা দাসকে ইসিজি করার জন্য হাসপাতালের পাঁচ তালায় নিয়ে যায়। অভিযোগ তখন কর্তব্যরত চিকিৎসক রণরূপে অবস্থায় ছিলেন। চিকিৎসক বন্দনা দাসের ইসিজি করতে অস্বীকার করেন। এই নিয়ে রোগীর পরিবারের লোকজনদের সাথে চিকিৎসকের কথা কাটাকাটি হয়। চিকিৎসক একটা সময় উত্তেজিত হয়ে রোগীর পরিবারের লোকজনদের মারধর করতে তেড়ে আসেন বলেও অভিযোগ।

 এমনকি হুমকি দেন প্রধানমন্ত্রীর নিকট উনার নামে অভিযোগ জানানোর জন্য। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে চিকিৎসক শেষ পর্যন্ত বন্দনা দাসের ইসিজি করেন। এইদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি। বন্দনা দাসের ছেলে নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার বিষয়ে জানান। আইজিএম হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের এই ধরনের আচরণ দেখে বন্দনা দাসের পরিবারের লোকজন শেষ পর্যন্ত বন্দনা দাসকে চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যান। সবচেয়ে বড় প্রশ্ন একজন চিকিৎসক রোগীর পরিবারের লোকদের সাথে এই ভাবে আচরণ করলে সাধারন মানুষ কোথায় যাবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য