বাড়িরাজ্যবাইকের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী

বাইকের ধাক্কায় আহত বাইসাইকেল আরোহী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জানুয়ারি : নববর্ষের সকালে বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলো এক বাইসাইকেল আরোহী। ঘটনা খোয়াইয়ের তাঁত চৌমুহনী এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা।

তারা গুরুতর আহত যুবককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। আহত যুবকের নাম মিঠু রায়। বাড়ি খোয়াইয়ের লাল ছড়া এলাকায়। কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার স্বীকার হয় আহত যুবক বলে জানা গেছে। বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য